শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


পাকিস্তান সফরে বাংলাদেশ নারী দল জয়ের দেখা পাচ্ছিল না একদমই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর হেরেছিল প্রথম ওয়ানডেতেও। তবে সফরটা জয় দিয়েই শেষ করল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে আজ ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে রুমানা আহমেদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের করা ২১০ রান বাংলাদেশ পেরিয়ে যায় এক বল বাকি থাকতে। দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

পরপর দুই দিন বড় দুটি সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। আগের দিন দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। যেটি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়।

আজ মেয়েরা জিতল পাকিস্তানে। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের ছেলে কিংবা মেয়েদের দলের প্রথম জয় এটিই।

এদিন টস জিতে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ৬৫ বলে ৫৮ রানের উদ্বোধনী জুটিতে স্বাগতিকদের ভালো সূচনা এনে দিয়েছিলেন দুই খান- নাহিদা ও জাভেইরা। ২৪ রান করা জাভেইরাকে ফিরিয়ে জুটি ভাঙেন রুমানা।

নাহিদা তুলে নিয়েছিলেন ফিফটি। পরে তাকেও ফেরান রুমানা। ৭৯ বলে ৯ চারে নাহিদা করেন ৬৩ রান। নিজের পরের ওভারে রুমানা ফেরান উমাইমা সোহেলকেও।

চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েছিলেন অধিনায়ক বিসমাহ মারুফ ও আলিয়া রিয়াজ। এ জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় পাকিস্তান। আট বল বাকি থাকতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। চারজন হয়েছেন রান আউট। আলিয়া ৩৬ ও মারুফ করেন ৩৪ রান।

৩৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রুমানা। সালমা খাতুন ৩৬ রানে নেন ২ উইকেট। একটি উইকেট পান্ন ঘোষের।

লক্ষ্য তাড়ায় স্কোর ২৯ রেখে বাংলাদেশ হারায় ২ উইকেট। ওপেনার শামিমা সুলতানা ২৬ বলে ৫ চারে ২৭ করে ফেরার পর ডাক মারেন নিগার সুলতানা।

তৃতীয় উইকেট জুটিতে মুর্শিদা খাতুন ও ফারজানা হক যোগ করেন ৮২ রান। মুর্শিদা ৬৭ বলে ৬ চারে ৪৪ করে ফিরলে ভাঙে এ জুটি। এরপর রুমানা ফেরেন ৩১ রান করে।

ফারজানার ফিফটিতে বাংলাদেশ সহজ জয়ের পথেই ছিল। শেষ ৮ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে দরকার ছিল ২৪ রান। কিন্তু ফারজানা ৯৭ বলে ৬ চারে ৬৭ করে ফিরতেই হঠাৎ এলোমেলো হয়ে যায় বাংলাদেশ।

ফারজানার পর দ্রতই ফেরেন সালমা, সানজিদা ইসলাম (২০) ও ফাহিমা খাতুন। ৪ উইকেটে ১৮৭ থেকে বাংলাদেশের স্কোর তখন ৮ উইকেটে ১৯৬!

এরপর পান্না ঘোষ যখন নবম ব্যাটার হিসেবে রান আউট হলেন, তখনো জয়ের জন্য চাই ৬ রান। যেটা শেষ ওভারে দাঁড়ায় ৩ রানে। এক বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন জাহানারা আলম (৭*) ও নাহিদা আক্তার (৪*)।

ম্যাচ সেরা হয়েছেন ফারজানা। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন যৌথভাবে ফারজানা ও পাকিস্তানের নাহিদা।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই