সেলিম চৌধুরী হিরা: কুমিল্লার লাকসামে ট্রাকের চাপায় সিএনজি চালক মোতালেব হোসেন (২২) নিহত হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার উত্তর গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার উত্তর গাজীপুর এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক অশ্বদিয়া গ্রামের মোতালেব হোসেন (২২) মারা যায়। এসময় সিএনজির যাত্রী আরতি দাস (৫৫) ও তার নাতনী নিপা রাণী দাস (১৪) আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস টিম ও লালমাই থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।