স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় লাকসামে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। লাকসাম অস্থায়ী কার্যালয়ে ১ ডিসেম্বর রবিবার বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) লাকসাম উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মোজাম্মেল হক আলমের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সদস্য সচিব আহমেদ তমিজ উদ্দিন চুন্নুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মাহমুদুল হাছান রোম্মান, আবদুল আউয়াল মজুমদার, মীর মোঃ আবু বাকার, রফিকুল ইসলাম পাটোয়ারী হেলাল, যুগ্ম-আহবায়ক কাজী মাসউদুল আলম, আবদুল মালেক হিরন, সদস্য আবদুল আউয়াল, দেলোয়ার হোসেন, মতিউর রহমান, অহিদুল ইসলাম, শাহাদাত হোসেন অন্তর, নূরে আলম, সালাউদ্দিন, রেজাউল করিম প্রমুখ।