স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবদুল হক ভূঁইয়া সভাপতি, শামছুদ্দিন ভূঁইয়া (গার্ড) সিনিয়র সহ-সভাপতি ও নাছির উদ্দিন মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া কমিটির অনুমোদন দেন।
কমিটির সভাপতি আবদুল হক ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি শামছুদ্দিন ভূঁইয়া (গার্ড) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক স্থানীয় আওয়ামী রাজনীতিতে ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। এলাকায় তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মুল্যায়ন করায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন নেতৃত্বে জোড্ডা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ আরো সুশৃঙ্খল ও শক্তিশালী হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।