কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোট পৌর সদরে গোলবাহার-দীন আহ্ছানিয়া ইসলামিক কিন্ডার গার্টেনের পরামর্শ সভা গত শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ডা: এ.কে.এম কামারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইজ্ঞিনিয়ার এ.কে.এম মাহবুবু-উজ-জামান, স্কুল পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন, নাছির উদ্দিন আহমেদ, সাবেক মেয়র এ.কে.এম মনিরুজ্জামান, মন্নারা সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাঈন উদ্দিন, ছাতার পাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান। উপস্থিত ছিলেন, ধাতিস্বর আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিরোজ, বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক, গোমকট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উন্নতি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।