দুলাল মিয়া: নাঙ্গলকোটে নিজ বসত বাড়ির জায়গায় মাটি ভরাট করতে গেলে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার মৌকরা ইউপির মাঝিপাড়া গ্রামের বাহরাইন প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, প্রবাসী জহিরুল ইসলাম বাবুর স্ত্রী ফারজানা আক্তার তন্নী ও তার মা মনোয়ারা বেগম।
অভিযোগ সূত্র জানায়, ওই গ্রামের জহিরুল ইসলাম বাবু তার পৌত্রিক সম্পত্তি বাড়ির জায়গার ওপর চারদিকে টিনসেডের বেড়া দিয়ে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে ওই জায়গাটি। শনিবার ওই জায়গায় ওপর ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করছেন প্রবাসী বাবু। এ সময় ওই জায়গা দাবি করে একই গ্রামের মৃত. ইউনূছ মিয়ার ছেলে ইব্রাহীম (বেছু) মিয়া ও আবুল কাশেমসহ ৫-৬ লোকজন নিয়ে ট্রাক্টর আটকে বাঁধা প্রদান করে। এতে মনোয়ারা বেগম এগিয়ে গেলে তাকে মারধর করতে থাকে। মনোয়ারার আত্মচিৎকার শুনে পূত্রবধূ ফারজানা আক্তার তন্নী শ্বাশুড়িকে বাচাঁতে গেলে তাকেও বেড়ধক মারধর করে আহত করে। স্থানীয়রা আহত অবস্থা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মনোয়ার বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযুক্ত ইব্রাহীম (বেছু) মিয়া হামলার ঘটনাটি অস্বীকার করে বলেন, ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। ক্রয় সূত্রে এ জায়গার মালিক আমরা। জায়গারটির ওপর ট্রাক্টর দিয়ে মাটি ভরাট না করার জন্য বাঁধা দিই।