চলমান করোনা পরিস্থিতিতে কুমিল্লার লাকসামে দুই হাজার হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের পর পবিত্র রমজান মাসজুড়ে ছিন্নমুল ও ভাসমান মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছে ‘চৈতী গ্রুপ ও মোঃ আবুল কালাম ফাউন্ডেশন’।
জানা যায়, চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আর্তমানবতার সেবায় কাজ করার প্রত্যয়ে ‘মোঃ আবুল কালাম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনের অধীনে তিনি ইতোমধ্যে লাকসামের মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রামে স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও সামাজিক-স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মকান্ডে সংগঠনটি কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসজুড়ে ‘চৈতী গ্রুপ ও মোঃ আবুল কালাম ফাউন্ডেশন’ এর উদ্যোগে ছিন্নমুল ও ভাসমান মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন ইফতারের আগে রান্না করা এসব খাবার বিতরণ করা হচ্ছে। নারায়নগঞ্জের সোনারগাঁও ও ঢাকার বিভিন্ন স্থানে নিয়মিত এসব খাবার বিতরণ করা হচ্ছে। এমন মানবিক উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে।
চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম জানান, করোনা পরিস্থিতিতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা কষ্টে আছেন। মানবিক দিক বিবেচনায় প্রতিদিন ছিন্নমুল ও ভাসমান মানুষের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করছি। এক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।