স্টাফ রিপোর্টার: আজ রোববার নাঙ্গলকোটে এসেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। অর্থমন্ত্রীর আগমনে নাঙ্গলকোটে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্যতা।
অর্থমন্ত্রী নাঙ্গলকোটের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন। দেশের উন্নয়নের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে যে অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আজ সকাল থেকে তিনি নাঙ্গলকোটের বিভিন্ন স্থানে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপজেলার শীর্ষ জনপ্রিতিনিধি এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।