শাহ নুরুল আলম: বুবধার রাতে লাকসাম পৌরশহরের পূর্ব লাকসাম মহাশশ্মান সংলগ্ন ফরিদ সুপার মার্কেটের মেসার্স ফারহানা ওয়েল মিলস্ (তেলের মিলস্) পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সৈয়দ ফরিদ সিদ্দিকী দাবি করেন।
প্রত্যক্ষদর্শী ও মার্কেটের নৈশ্য প্রহরী মোঃ আবু ছায়েদ জানান, বুধবার রাত ১১.৪৫ মিনিটে ট্রান্সফর্মারে বিকট শব্দ শুনতে পান। মুহুর্তের মধ্যে ফরিদ সুপার মার্কেটের মেসার্স ফারহানা ওয়েল মিলস্ (তেলের মিলস্) এ আগুন লেগে যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মেসার্স ফারহানা ওয়েল মিলস্ এর মালিক সৈয়দ ফরিদ সিদ্দিকী বলেন, অগ্নিাকান্ডে মিলের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান। এ বিষয়ে তিনি লাকসাম থানায় জিডি করবেন বলে জানান।