মোঃ ইমরান হোসেন সোহাগ: সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন এবং সকলের হাত পরিচ্ছন্ন থাক এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা কাল মঙ্গলবার উপজেলার মান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিসর্গ মিরাজ চৌধুরী, প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর বিএসসি, মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ মাহবুব আলম, স্থানীয় মেম্বার মোঃ দোলোয়ার হোসেন সহ শিক্ষক/শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ব্রার্ক ওয়াস কর্মসূচি মনোহরগঞ্জ।