প্রদীপ মজুমদার: ‘সত্যের পথে সাহসী সংবাদ প্রচার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে “আলোর সংবাদ” প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার লালমাই উপজেলার শানিচোঁতে প্রধান কার্যালয়ে কেকে কেটে ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. শাহজাহান মজুমদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার, বাংলাদেশ শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম.এ.এইচ.তুহিন, আলোর সংবাদের সভাপতি ও প্রকাশক মাহমুদুল হাসান, নির্বাহী পরিচালক শামীম আল মাহমুদ শিমুল, যুবলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন, যুবলীগ নেতা জাকির হোসেন, কামরুজ্জামান রিপন ও লালমাই বার্তার বিশেষ প্রতিনিধি নাফিউ জামান। উল্লেখ্য, “আলোর সংবাদ” একটি অলাভজনক সেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক সংস্থা এডভান্সড লাইফ অর্গানাইজেশন (আলো)’র অঙ্গ সংগঠন।