সেলিম চৌধুরী হীরা: কুমিল্লার লাকসামে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অভিযোগে তিনটি বেকারীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে আনন্দ বেকারী ৩০ হাজার টাকা, নিউ বনফুল মিষ্টি কারখানা ৫ হাজার টাকা এবং এ্যাপেলো বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও লাকসাম থানা পুলিশ আদালতকে সহায়তা করেন।