এস.আই সুজন: লাকসামে পল্লী এলাকার দুস্থ-অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন নামক সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার কোঁয়ার স্বাধীন প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজে এ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন, স্বাধীন প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ রিপন, স্বাধীন বিজনেস ফোরামের সভাপতি আলী আকবর, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য হৃদয় হোসেন, রায়হান হোসেন, মাসুদ আলম, ওসমান গণি, রনি, ফয়সাল, মেহেদী প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক বলেন, প্রতিষ্ঠার পর থেকে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন স্বেচ্ছায় রক্তদান সহ মানবিক কাজে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। চলতি শীত মৌসুমে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে লাকসামের কোঁয়ার গ্রামে বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে সংগঠনটির পথচলা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।