স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটে এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার নাঙ্গলকোট প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাংবাদিক মাঈন উদ্দিন দুলাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, এশিয়ান টিভি নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি নুরুন নবী চৌধুরী জসিম, ব্যবসায়ী কামরুল হাসান, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কালেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাংবাদিক এমরান হোসাইন সোহান, নাঙ্গলকোট জেনারেল হাসপাতালের ম্যানেজার মো: রায়হান, ছাত্রলীগ নেতা আনোয়ার পাশা, প্রবাসী ব্যবসায়ী মো: ফারভেজ, মেহেদি হাছান রাজু প্রমুখ।