স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুতিগঙ্গা ইয়ুথ সোসাইটি’র উদ্যোগে পিইসি ও জেএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার কান্দিরপাড় ইউপির তুতিগঙ্গা ঈদগাহ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট ও গবেষক এম.এস দোহা।
সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিন, সাপ্তাহিক কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক জাফর আহমেদ, সাপ্তাহিক লাকসাম’র ভারপ্রাপ্ত সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবির মানিক, সাংবাদিক মাসুদুর রহমান, শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের, বিশিষ্ট সমাজসেবক আবদুস সাত্তার বেপারী, মোরশেদ আলম অর্প।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মনোয়ার সজীব, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, অর্থ সম্পাদক রাসেল পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল রায়হান, সহ অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ফয়সাল, সদস্য রবিউল আলম রিংকু, মোঃ শাওন, জহিরুল পাটোয়ারী, কামাল হোসেন, মাহমুদুল হাসান রিপন, শাকিল, বেলায়েত হোসেন, জসিম উদ্দিন, বাপ্পী, ইকবাল প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।