স্টাফ রিপোর্টার: শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শত শত রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আজ মঙ্গলবার লাকসাম রেলওয়ে এ. মালেক উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ডা. ফজলুল কাদের, ডা. মেহেদী হাসান রয়েল সহ চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক লুৎফুল হাছান, সহ-সভাপতি আবুল কালামের এর তত্ত্বাবধানে শত শত রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।