স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ফুল দিয়ে শ্রদ্ধা জানান লাকসাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার সকালে লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরার নেতৃত্বে প্রেস ক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, তোফায়েল আহমেদ, আরিফুর রহমান স্বপন, নাসির উদ্দিন চৌধুরী, ফারুক আল শারাহ, চন্দন সাহা, আবুল কালাম, মোজাম্মেল হক আলম, এম.এস.আই জসিম প্রমূখ।