ফারুক আল শারাহ:
ভূপেন হাজারিকার কালজয়ী গান- ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে নাও বন্ধু’ৃ। এ গানটি কারো কারো জীবনে এক সঞ্জীবনী শক্তি। কুমিল্লার লাকসামের মানবিকতার স্বপ্নে বিভোর তারুণ্য ফয়সাল হোসেন বাপ্পী ভিক্টোরি অব হিউম্যানিটি প্রতিষ্ঠা করে সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার মানবিকতা সকলের নজর কেঁড়েছে।
৭৫ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধ ১৪দিন ধরে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। পরিবার-পরিজন কেউ-ই পাশে নেই। হাসপাতালের বারান্দায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন। এমনি সময় তার পাশে দাঁড়ালেন ভিক্টোরি অব হউম্যানিটির সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী। অনেকটা অযতেœ-অবহেলায় থাকা অজ্ঞাত ওই বৃদ্ধের শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে মুহুর্তের মধ্যে নতুন পোশাক ও ডেটল সাবান নিয়ে আসা হয়। বাপ্পী রবিউল ও নাসিমা নামক আরো দুই শুভাকাঙ্খীর সহায়তায় ওই বৃদ্ধকে স্ট্রেচারে করে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নিচে এনে গরম পানি দিয়ে পরম যতেœ গোসল করিয়ে জামা কাপড় পড়িয়ে দেন। পরে ভিক্টোরি সদস্য নাসিমা আক্তার নিজ হাতে ওই বৃদ্ধকে খাইয়ে দেন। ভিক্টোরি অব হিউম্যানিটির এ মানবিকতা সকলের নজর কাঁড়ে। অনেকে এমন মহৎ কাজের প্রশংসা করেন।
ভিক্টোরি অব হিউম্যানিটির সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী বলেন, হাসপাতালে অজ্ঞাত লোকটি অযতেœ-অবহেলায় থাকার কথা জানতে পেরে মুহুর্তের মধ্যে ছুটে আসি। এ বৃদ্ধ মানুষটি আমাদের কারো বাবা কিংবা নিকটাত্মীয় হতে পারতো- এ দায়বদ্ধতা থেকে তাঁর পাশে দাঁড়িয়েছি। এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।
বাপ্পী জানান, বৃদ্ধ লোকটি নিজের নাম নুরুল প্রামানিক, পিতা সিরাজ প্রামানিক, গ্রাম খেতরাবাগান, উপজেলা ফরিদপুর, জেলা পাবনা বলে জানায়। তাঁর দেয়া তথ্যমতে সন্ধান নিশ্চিতের মাধ্যমে শেষ পর্যন্ত আজ বুধবার ওই বৃদ্ধের ছোট ভাই ও ভাতিজার হাতে হস্তান্তর করা হয়।