জাফর আহমেদ: লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজীমুড়া গ্রামের কৃতি সন্তান ও লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবদুল জলিল নিজ অর্থায়নে করোনায় দুরাবস্থায় গরীব-অসহায় মানুষের মাঝে চাল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার বিকেলে গাজীমুড়া গ্রামে নিজ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। মহামারী দূর্যোগ করোনায় সারাদেশের ন্যায় লাকসামেও লকডাউন চলছে। এ অবস্থায় দৈনন্দিন খেটে খাওয়া মানুষ যাতে দূর্ভোগে না পড়ে সে জন্য লাকসামের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের পক্ষে আবদুল জলিল ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে মোঃ আবদুল জলিল বলেন, আমার ওয়ার্ডের কোন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য আমি নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।