স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে দুই শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তরুণ সমাজ সেবক ,ফেয়ার ফিডের চেয়ারম্যান ও ফেয়ার হেল্থ হসপিটালের ভাইস-চেয়ারম্যান মীর মোঃ আবু বাকার। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, তেল ও মরিচ। আজ শনিবার ব্যক্তিগত অনুদানে তিনি পৌর শহরের উত্তর পশ্চিমগাঁও ও পেয়ারাপুর গ্রামের শতাধিক কর্মহীন শ্রমজীবি ও অসহায় মানুষের মাঝে প্যাকেট আকারে খাদ্য সামগ্রী ও শ’খানেক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও করোনাভাইরাসের প্রকোপ থেকে রেহাই পেতে তিনি স্থানীয় মসজিদ সমূহে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। তরুণ সমাজ সেবক মীর মোঃ আবু বাকারের এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী।
মীর মোঃ আবু বাকার বলেন, করোনাভাইরাসের আতংকে শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনায় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের চলমান পরিস্থিতিতে তিনি সমাজের বিত্তবানদের স্ব স্ব এলাকায় গরীব ও অসহায় মানুষকে সহযোগিতার আহবান জানান।