কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোট পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। রোববার পৌর সদরের বিভিন্ন সড়কে গাড়ীতে করে জীবাণুনাশক স্পে ছিটান পৌরসভা কর্তৃপক্ষ। সকালে পৌর মেয়র আব্দুল মালেক নিজ হাতে জীবাণুনাশক স্প্রে ছিটানোর মাধ্যমে করোনা রোধে জীবাণুনাশক কার্যক্রম শুরু করেন। জীবাণু রোধে কার্যক্রমের শুরুতে পৌর কর্মকর্তা-কর্মচারীদেরকে পিপিই প্রদান করা হয়। এসময় পৌর মেয়র আব্দুল মালেক বলেন, পৌর সভাকে করোনাভাইরাস মুক্ত রাখতে সব নাগরিককে ঘরে থাকতে হবে। দরিদ্র যারা আছে তাদেরকে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেয়া হবে। দোকানপাট বন্ধ রাখার জন্য সব সময় নজর দারী রাখা হয়েছে। নিত্য পণ্য দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করে যাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা কাজ করে যাচ্ছি।