করোনা প্রাদুর্ভাবের কারণে সারাদেশে অঘোষিত লকডাউন শুরু হওয়ার পর থেকেই জিএম আহসান উল্লাহ প্রতিদিন বিভিন্ন ভাবে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছেন। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি জনসাধারণের মাঝে মাস্ক, জীবানুনাশক সাবান ও সেভলন বিতরণ করেন। এছাড়াও মনোহরগঞ্জ বাজার, বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে নিজ উদ্যোগে জীবানুনাশক স্প্রে করেন। ইতোমধ্যে মনোহরগঞ্জের জনসাধারণের কাছে তিনি বেশ প্রসংশিত হয়েছেন।
আগামীতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী জিএম আহসান উল্লাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে সমাজের হতদরিদ্র মানুষগুলো মানবেতর জীবন যাপন করছেন। আমাদের ফাউন্ডেশনের পক্ষে আমরা চেষ্টা করেছি সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে। আমরা আশাবাদী সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে, যে যার সাধ্যমত হতদরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাবে।