রবিউল হোসাইন সবুজ: করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে ঘরবন্দি মানুষ। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়। এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা। মানবতার ডাকে সাড়া দিয়ে কুমিল্লা লাকসাম গাজীমুড়া ৭নং ওয়ার্ড পৌর এলাকার অস্ট্রেলিয়া (ঘানা) প্রবাসীর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দরিদ্র জনগোষ্ঠির মাঝে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান কাউসার আলম ভূঁইয়ার নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ৪টায় পৌর এলাকার ৭নং ওয়ার্ড চত্তরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। লাকসাম গাজীমুড়া পৌর এলাকার ৭নং ওয়ার্ড এর রিকশাচালক, দিনমজুরসহ গরীব মানুষের হাতে চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেট তুলে দেয়া হয়। গ্রামের ৪০ গরীব-অসহায় পরিবারের বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। প্রতি পরিবারের জন্য প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু,, ১ কেজি মশারী ডাল, ১ কেজি তেল। এমন প্রয়োজনীয় সাহায্য পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দুস্থ মানুষেরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম ৭নং ওয়ার্ড পৌর এলাকা বাসিন্দা, দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার (চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো) সাংবাদিক মহিন উদ্দিন ও বিশিষ্ট সাংবাদিক ছাত্র নেতা কুমিল্লা লাকসাম মাইলস্টোন এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক রবিউল হোসেন সবুজ। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কাউসার আলম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন তরুণ প্রজম্ম মোঃ আরিফ, সৈকত আরও অনন্য ব্যক্তিরা। এসময়, ভ্রাম্যমাণ গাড়িতে করে এসব সহায়তাসামগ্রী তুলে দেওয়া হয় দুস্থ ও অসহায় মানুষের হাতে। পাশাপাশি এসময় এই তরুণদের পক্ষ থেকে সবাইকে যার যার ঘরে থাকার আহবান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও মানবিক দিক বিবেচনা করে দূচিন্তাগ্রস্ত কর্মহীন, গরীব অসহায়দেরকে কল্যাণে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কাউসার আলম ভূঁইয়া সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান। চলমান দূর্যোগপূর্ণ মুহুর্তে গরীব-অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।