ডেস্ক রিপোর্ট: করোনা সচেতনতায় তৎপর লাকসাম সুরক্ষা হাসপাতাল। এ লক্ষ্যে হাসপাতালে উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সমাজের গরীব-অসহায় এক হাজার পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
জানা যায়- চলমান করোনা পরিস্থিতিতে সুরক্ষা হাসপাতালের উদ্যোগে জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। রোগীদের তাৎক্ষনিক চিকিৎসাসেবা পেতে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, রাতদিন ২৪ ঘন্টা ৩জন চিকিৎসক কর্তৃক টেলিসেবা, করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে পিপিই প্রদান, হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সকল স্টাফদের নিরাপত্তা নিশ্চিতে বাধ্যতামুলক পিপিই, মাস্ক ও হ্যান্ডগ্লোভস ব্যবহার, রোগীদের সার্বক্ষনিক সেবা নিশ্চিতে রুটিনমাফিক ডাক্তার, নার্স সহ স্টাফদের কাজে যোগদান সহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়াও, বর্তমানে কর্মহীন নি¤œআয়ের মানুষদের দুর্দশার কথা বিবেচনায় নিয়ে সুরক্ষা হাসপাতাল পরিবারের উদ্যোগে এক হাজার গরীব-অসহায় পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ক্রমান্বয়ে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ উপজেলার বাছাইকৃত অতিদরিদ্র ও অসহায়দের মধ্যে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সুরক্ষা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টো বলেন, করোনার প্রভাব বিশ্বজুড়ে আতংক সৃষ্টি করেছে। করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া বিকল্প কিছু নেই। করোনা সচেতনতায় ইতোমধ্যে সুরক্ষা হাসপাতাল বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্মহীন অতিদরিদ্র ও অসহায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সুরক্ষা হাসপাতালের সম্মানিত পরিচালক, শেয়ারহোল্ডার সহ শুভানুধ্যায়ীরা এমন মহতী কাজে এগিয়ে আসছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সুরক্ষা পরিবারের সকলকে এগিয়ে আসার আহবান জানান।