দুলাল মিয়া:
করোনাভাইরাস চলমান পরিস্থিতিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শ্রমজীবি মানুষরা বেকায়দায় পড়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে নাঙ্গলকোট থানা পুলিশ গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। এরই প্রেক্ষিতে আজ শনিবার নাঙ্গলকোট থানা পুলিশের উদ্যোগে অসহায় হিজড়াদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, আলু ও চিড়া। পুলিশের এমন মানবিকতায় হিজড়ারা সন্তোষ প্রকাশ করেন।