কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উদ্বোধন উপলক্ষে সার-বীজ বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া।
বক্তব্য রাখেন- সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মুহিবুল ও কৃষি অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার উপকারভোগী ১৭’শ কৃষকের মাঝে সার ও উপসী আউস ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।