কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় গতকাল সোমবার একজন কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপজেলার সাতবাড়ীয়া গ্রামের কৃষক আনিসুর রহমান প্রমুখ। কম্বাইন হারভেষ্টারের মূল্য ২৭ লাখ ৫০ হাজার। যা কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে ভুর্তুকি মূল্যে ১৩ লাখ ৭৫ হাজার টাকায়। এ মেশিনটি দিয়ে প্রতিদিন ১৬ একর জমির ধান কাটা, মাড়াই, ঝারা ও বস্তাজাত করা যাবে।
এদিকে, উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গত শনিবার উপজেলা পরিষদ মাঠে সার-বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভ’ঁইয়া। বক্তব্য রাখেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মুহিবুল ও কৃষি অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার উপকারভোগী ১৭’শ কৃষকের মাঝে সার ও উপসী আউস ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।