কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটের আশারকোটা গ্রামে বিত্তবানদের অর্থায়নে দরিদ্র, অসহায় ও কর্মহীন ১০৩ পরিবারের মাঝে চাউল, ডাল, আলু, পেঁয়াজ ও তৈল’সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এবিএম আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান, বাঙ্গড্ডা আল নূর ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মাওলানা মোবারক হোসেন, আশারকোটা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু তাহের, আ’লীগ নেতা আলীআশ্রাফ খোকন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক, সমাজ সেবক জাকির হোসেন, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।