শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


 

হুমায়ুন কবির মানিক:
করোনা সংক্রমণের ক্রান্তিকালে স্বদেশীদের পাশে দাঁড়িয়ে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার লাকসামের সৌদি প্রবাসী শফিকুর রহমান। সম্প্রতি অনির্দীষ্টকালের জন্য ঢাকা গাজীপুরের পুবাইল কলেজ গেইট হাঁড়িবাড়ি টেক সংলগ্ন নিজ মালিকানাধীন আবাসিক ভবনের ভাড়া মওকুপ করেন তিনি।
দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সম্পূর্ণ ভাড়া মওকুপের পাশাপাশি সকল ভাড়াটিয়ার দৈনন্দিন খাবারের দায়িত্ব গ্রহণ করেন প্রবাসী শফিকুর রহমান। এছাড়াও নিজ গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম ও বরুড়ায় করোনার প্রকোপে বিপাকে পড়া সহস্রাধিক কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবাসী শফিকুর রহমানের পক্ষ থেকে ৫ শতাধিক কর্মহীন ও হতদরিদ্র মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি বরুড়া উপজেলার মৈশাইর গ্রামে আরো ৫ শতাধিক কর্মহীন ও হতদরিদ্র মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
করোনা সংক্রমণের ক্রান্তিকালে স্বদেশীদের প্রতি প্রবাসী শফিকুর রহমানের সহানুভূতিকে সাধুবাদ জানিয়ে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সোলাইমান বলেন, ‘সৌদি প্রবাসী হাজী শফিকুর রহমান ভাই নিম্নবিত্ত মানুষের জন্য আশির্বাদসরূপ। বিভিন্ন উৎসব-আয়োজন ও প্রাকৃতিক দুর্যোগকালে তিনি অন্তরালে থেকে স্বদেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। অতীতের ধারাবাহিকতায় বর্তমান করোনা পরিস্থিতিতেও তিনি স্বদেশের মানুষকে ভুলেননি। মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা ওনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।’
ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম সুমন বলেন, ‘হাজী শফিকুর রহমানের মত উদার মানসিকতার প্রবাসীরা পাশে আছেন বলেই কঠিন পরিস্থিতেও দেশের হতদরিদ্র মানুষেরা বিচলিত হয় না। সৌদি প্রবাসী শফিকুর রহমান আমাদের গর্ব। ওনি সবসময় নীরবে-নিভৃতে জনকল্যাণকর কাজে অবদান রাখেন। বর্তমান প্রেক্ষাপটেও শত শত হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আল্লাহ ওনাকে দীর্ঘজীবি করুক।’
উল্লেখ্য, গত দুই দশক ধরে প্রবাসী শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। প্রবাস জীবনে থেকেও নিজ এলাকার উন্নয়ন ও জনগণের ভাগ্যোন্নয়নমূলক কাজে তিনি স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়নেও তার অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি শ্রীয়াং প্রবাসী বঙ্গবন্ধু ঐক্যবন্ধু পরিষদ ও প্রবাসী ইউনিটের প্রধান উপদেষ্টা।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই