ফারুক আল শারাহ: কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় আজ বুধবার দুপুর পর্যন্ত নতুন দুইজন করোনাভাইরাসে আক্রান্তের তথ্য জানালেও কিছুক্ষণ আগে নতুন আরো ১০ আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে, আজ সর্বমোট ১২ জন আক্রান্তের কথা জানা গেলে।
সন্ধ্যার আগ মুহুর্ত পর্যন্ত যে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের একজনের বাড়ি জেলার বরুড়ায় এবং অন্যজনের বাড়ি তিতাস উপজেলায়।
সর্বশেষ পাওয়া তথ্যে নতুন আরো যে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে জেলার বুড়িচং, তিতাস, হোমনা ও চৌদ্দগ্রামের একজন করে রয়েছেন। অপরদিকে চান্দিনার রয়েছেন ৩ জন ও দাউদকান্দির রয়েছেন ৩জন। কুমিল্লায় এ পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৮ জনে গিয়ে দাঁড়ালো।
বরুড়া ও চৌদ্দগ্রামে আগে কোন লোক করোনায় আক্রান্ত না হলেও আজ এ দুই উপজেলায় একজন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়,কুমিল্লায় সর্বমোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৪ হাজার ৩শ’ ৩৯ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৩শ’ ২৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১৭ জন। ইতোমধ্যে আইইডিসিআরে নমুনা প্রেরণ করা হয়েছে ২শ’ ১৮ জনের। রিপোর্ট এসেছে ১শ’ ৪৬ জনের। তাদের মধ্যে ২৮জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের রিপোর্ট নেগেটিভ।
কুমিল্লা জেলা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন জানান- এ পর্যন্ত কুমিল্লা জেলায় সর্বমোট ২৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসায় নিরাপদে থাকার নির্দেশনা দেন।