স্টাফ রিপোর্টার: চলমান করোনা পরিস্থিতিতে ঘরবন্দি থাকা মানুষগুলোর সহায়তায় দিতে এগিয়ে এসেছে লাকসাম উপজেলার মুদাফরগন্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং এলাকায় এক ঝাঁক উদীয়মান তরুণ। তারা গরীব, অসহায় ও কর্মহীনদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেন।
জানাযায়, উপজেলার মুদাফরগন্জ দক্ষিন ইউনিয়ন ৮নং ওয়ার্ডের শ্রীয়াং এলাকার শহিদ উল্ল্যা চৌধুরী মেম্বারের উদ্যোগে ও মানব কল্যাণে চাকুরীজীবী, প্রবাসী, সমাজের বিত্তবান ও তরুণদের সহযোগিতায় শুক্রবার বিকালে দুই শতাধিক হতদরিদ্র ও দুস্থ অসহায় জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, নুর আলম, সোহেল রানা, জুলহাস, জাহাঙ্গীর আলম, আমান উল্ল্যাহ, সাইফুল ইসলাম, শাহাদাত, রুবেল, জানে আলম প্রমুখ।