শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


 

হুমায়ুন কবির মানিক
মনোহরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার। সম্প্রতি জেলা পরিষদের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রীর পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের তিন শতাধিক হতদরিদ্রের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাস্ক, সাবান ও নগদ অর্থ তুলে দেন তিনি।

অ্যাডভোকেট তানজিনা আক্তার রোটারি ক্লাব অব কুমিল্লার সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। দাম্পত্য জীবনে তিনি লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়ার সহধর্মিণী।

অ্যাডভোকেট তানজিনা আক্তার একজন সক্রিয় সমাজসেবী। শৈশব থেকেই তিনি উদারমনা। বিভিন্ন উৎসব-আয়োজন ও প্রাকৃতিক দুর্যোগকালে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও সমাজের নিম্নবিত্ত মানুষের প্রতি তিনি মানবিক সহায়তার হাত বাড়ান। সম্প্রতি করোনা সংক্রমণের ক্রান্তিকালে জনসচেতনতা বৃদ্ধি ও হতদরিদ্রদের খাদ্যসংকট নিরসনেও তিনি নিরলস লড়ে যাচ্ছেন। উদার মানসিকতার জন্য স্থানীয় জনসাধারণের কাছে তিনি ব্যাপক প্রসংশিত।

সাম্প্রতিক সংকট উত্তরণ অবধি হতদরিদ্রদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে অ্যাডভোকেট তানজিনা আক্তার বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির নির্দেশনা বাস্তবায়নে আমি আমার সাধ্য মোতাবেক হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের একটি মানুষও অভুক্ত থাকুক, তা আমি চাই না। এখনই সময় আমাদের মনুষ্যত্বের পরিচয় দেয়ার। স্ব স্ব এলাকার বিপর্যস্ত মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে আমি সকল বিত্তবানদেরকে আহবান জানাচ্ছি।’




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই