ফারুক আল শারাহ: স্বেচ্ছাসেবী তারুণ্য রাকিব। লাকসামে ‘রক্তের বাঁধন’ নামক সংগঠনের দলনেতা। মানুষের ডাকে সাড়া দিয়ে রক্ত সংগ্রহ করে দেয়া যার নেশা সেই রাকিব চলমান করোনা পরিস্থিতিতে ১৫ ভাড়াটিয়ার বাসা ভাড়া মওকূপ করতে তার বাবাকে উদ্বুদ্ধ করেন। ছেলের সময়োপযোগী সিদ্ধান্তে মুহুর্তেই সাড়া দেন বাবা হাজী আবু ছায়েদ। মানবিক মানুষ আবু ছায়েদ ১৫ ভাড়াটিয়ার চলতি (এপ্রিল) মাসের বাসা ভাড়া মওকূপের ঘোষণা দেন। শুধু তাই নয়, সহসা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভাড়াটিয়াদের অবস্থা বিবেচনায় পরবর্তী মাসেও কিভাবে সহযোগিতা করা যায় তা সিদ্ধান্ত নেবেন। এমনকি যাদের কাছে ভাড়া বকেয়া রয়েছে তা এখন না নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে নেয়ার কথা জানিয়ে দিয়েছেন।

জানা যায়, লাকসাম পৌরসভার মিশ্রী গ্রামের বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী হাজী আবু ছায়েদের মালিকানাধীন বাড়িতে নি¤œআয়ের ১৫টি পরিবার ভাড়ায় বসবাস করেন। চলমান করোনা পরিস্থিতিতে ছেলে রাকিবের অনুরোধে বাবা হাজী আবু ছায়েদ তার ভাড়াটিয়াদের ভাড়া মওকূপের ঘোষণা দেন। এমন ঘোষণায় ভাড়াটিয়ারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাকিব জানান, চলমান করোনা পরিস্থিতিতে অনেকের দুঃসময় যাচ্ছেন। মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাবাকে ভাড়া মওকূপের অনুরোধ করলে সাথে সাথেই সম্মতি জানান। বাবার এমন মানবিকতা আমার গর্ববোধ হচ্ছে।
হাজী আবু ছায়েদ বলেন, তরুণ বয়সে ছেলের উদারতা আমাকে মুগ্ধ করেছে। তার কথায় যৌক্তিকতা থাকায় আমার মালিকানাধীন বাড়ির ১৫ ভাড়াটিয়ার এপ্রিল মাসের ভাড়া কওকূপের ঘোষণা দিয়েছি। সহসা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভাড়াটিয়াদের অবস্থা বিবেচনায় পরবর্তী মাসেও কিভাবে সহযোগিতা করা যায় তা সিদ্ধান্ত নেব।