এম.এ মান্নান: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নানা পদক্ষেপে মানুষ কার্যত ঘরবন্দি। এ পরিস্থিতিতে দরিদ্র ও দিনমুজর মানুষগুলো আছেন দুর্বিসহ কষ্টে। তাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে লাকসাম উপজেলার পাশাপুর উত্তরপাড়া গ্রামের সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিরা। এলাকার দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে একমাসের খাবার পৌছে দেয়ায় তাদের মলিন মুখে হাসি ফুটেছে।
জানা যায়, উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর উত্তরপাড়া এলাকার সমাজের বিত্তবান ও প্রবাসীর ব্যক্তির উদ্যোগে ওই গ্রামের ২২৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে আজ (২১/০৪/২০২০) মঙ্গলবার কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে প্রতিজনকে ৩০-৪০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি তৈল, ৩ কেজি ছানাভুট, ২ কেজি আলু, ২কেজি চিনি, ১ কেজি লবন ও ১ কেজি মুড়িসহ পণ্যসামগ্রী বিতরণ করেন।
হতদরিদ্র কৃষক সায়েদ আলী বলেন, আমি অসহায় একজন শ্রমিক। মানুষের কাজ করে আমার সংসার চালাই। করোনা ভাইরাসের কারণে আমি বের হতে পারছিনা। এতে আমার সংসার চালানো কষ্ট হয়ে গেছে। সমাজের উদ্যোগে আমাকে সহযোগিতা করে ১ মাসের ৪০ কেজি চাউলসহ খাদ্যসামগ্রী দিয়েছ। এতে করে আমি খুশি। আল্লাহ কাছে দোয়া করি। প্রত্যেক সমাজের মানুষগুলো এভাবে অসহায় ব্যক্তির পাশে এগিয়ে আসেন।
পাশাপুর উত্তরপাড়া সমাজের উদ্যোগ ব্যক্তিরা বলেন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী দিতে আমাদের সমাজের বিত্তবান, প্রবাসী ও চাকুরিজীবীদের আর্থিক সহযোগিতা দিতে এ উদ্যোগ নিয়েছি। সেই আলোকে আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে আছি, থাকবো সবসময়। এলাকাবাসীকে বলছি আপনার ঘরে থাকুন। নিজে নিরাপদে থাকুন, সকলকে নিরাপদে রাখুন। আপনাদের খাদ্যসামগ্রী পৌঁছে দিবো ঘরে ঘরে।