স্টাফ রিপোর্টার: চলমান করোনা পরিস্থিতিতে শ্রমজীবি মানুষরা কর্মহীন হয়ে হয়েছে। পাশাপাশি সমাজের গরীব, অসহায় মানুষদের অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে নাঙ্গলকোটের ভবানীপুর গ্রামের কয়েকজন প্রবাসী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা পবিত্র রমজান মাসকে সামনে রেখে এলাকার ৬০টি পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন। খাদ্য ও ইফতার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ছোলা, খেজুর, তৈল, মুড়ি, আলু ও পেঁয়াজ।
ওই গ্রামের প্রবাসী বাহাদুর শাহ, জাফর মিয়াজি, খুরশিদ আলম, আব্দুর রাজ্জাক, সোহেল রানার আর্থিক সহযোগিতায় এলাকার গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হয়। তাদের সকলেই প্রবাসের আলোর সদস্য হিসেবে মানবতার সেবায় ভূমিকা রেখে আসছেন।
খাদ্য ও ইফসার সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিত করেন, মাওলানা ইসমাঈল হোসেন মিয়াজী, রাসেল, শাহ পরান, জানে আলম, সাইফুল, ফয়েজ, মেহরাজ, মিনহাজ ও জাহিদ। এলাকাবাসী প্রবাসীদের এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন।