সাইফুল ইসলাম: লাকসামের ৬নং উত্তরদা ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলামের নেতৃত্বে একদল যুবক ও তরুণ সমস্যাগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছেন। বৃহস্প্রতিবার তারা স্থানীয় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেন। এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়।
জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গের শ্রমিক না আসায় কৃষকদের চরম দুর্দিন যাচ্ছে। শ্রমিক সংকটে তারা ধান কেটে বাড়ি আনতে পারছেন না। বিষয়টি বিবেচনায় নিয়ে উত্তরদা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি মো: সালা উদ্দিন সুজনের উদ্যোগে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের নিয়ে সমস্যাগ্রস্ত কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
বৃহস্প্রতিবার দিনব্যাপী তাদের এ উদ্যোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সালা উদ্দিন সুজন বলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মনিরুল আলম মিয়াজী সুযোগ্য জনবান্ধব নেতা। তিনি তার ইউনিয়নের যে কোন সমস্যায় সবার আগে এগিয়ে আসেন। করোনা পরিস্থিতিতে তিনি এলাকাবাসী সমস্যা সমাধানে সার্বক্ষনিক তৎপর রয়েছেন।
মনিরুল আলম মিয়াজী বলেন, জনগণের দুঃখে পাশে থাকা। এ দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করি সবসময়। আমার নেতা এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশনায় মানুষের পাশে থেকে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। কৃষকদের ধান কাটতে পেরে নিজের কাছেও ভালো লাগছে।