কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও মক্রবপুর ইউনিয়ন যুগ্ম আহবায়ক মোবারক খাঁনের ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও দরিদ্র প্রায় ২০০ পরিবারে মাছ বিতরণ করেন। গতকাল শুক্রবার দুপুরে হাফানিয়া গ্রামের নিজ বাড়ীতে ওই নেতা এ মাছ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মক্রবপুর ইউনিয়ন পরিষদ সদস্য মাহবুবুল হক, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
আ’লীগ নেতা মোবারক খাঁন বলেন, এসময়ে সবাই কর্মহীন হয়ে পড়ায় বিভিন্ন ব্যক্তি ও সরকার খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমি ভিন্ন ভাবে আমার এলাকার কর্মহীন ও দরিদ্রদেরকে মাছ উপহার দিয়েছি।