শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


স্টাফ রিপোর্টার: লাকসামে ফেসবুকে সচেতনতামুলক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে স্কুল শিক্ষকের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। উপজেলার আজগরা ইউনিয়নের সুখতলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হামলায় আহত ওমর ফারুক আজগরা হাজী আলতাপ আলী উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক। এ ঘটনায় তিনি লাকসাম থানায় অভিযোগ জমা দিয়েছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল (বুধবার) রাতে আজগরা ইউনিয়নের সুখতলা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে আনোয়ার উল্লাহ চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে বিভিন্ন দোকানপাট ও লোকালয়ে ঘোরাফিরা করেন। বিষয়টি একই গ্রামের জাকির হোসেনের ছেলে আজগরা হাজী আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুকের নজরে আসলে সচেতনতার উদ্দেশ্যে ফেসবুকে একটি স্টাটাস দেন। এতে সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ায় অভিযোগ এনে আজ শুক্রবার বেলা ১টার দিকে সুখতলা মধ্যপাড়া জনৈক কাদিরের দোকানের সামনে ওমর ফারুক (৩৫) ও তার ভাই সোহাগ (২৭) কে রাস্তায় একাকী পেয়ে আনোয়ার উল্লাহ ও তার ভাই ডা. আবদুস সালামের নেতৃত্বে কমপক্ষে ৬ জন লোক এসে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণ জানতে চান। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা শিক্ষক ওমর ফারুক ও তার ভাই সোহাগকে কিল, ঘুষি, লাথি মেরে নাকে-মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের হামলায় শিক্ষক ওমর ফারুক রক্তাক্ত জখম হয়। এসময় শিক্ষকের মোবাইল ফোন চিনিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে নানা হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসে তাৎক্ষনিক গুরুতর আহত শিক্ষক ওমর ফারুককে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তিনি থানায় অভিযোগ জমা দিয়েছেন। মামলায় সুখতলা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে ডা. আঃ সালাম, আনোয়ার উল্লাহ, আহসান উল্লাহ ও আমান উল্লাহ এবং আমান উল্লাহর ছেলে শাহপরান ও সাহাব উদ্দিনকে বিবাদী করা হয়। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় জমা দেয়া অভিযোগের প্রেক্ষিতে প্রতিপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তুচ্ছ ঘটনায় শিক্ষকের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই