স্টাফ রিপোর্টার: চলমান করোনা পরিস্থিতিতে লাকসামে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। পৌরসভার ৯নং ওয়ার্ডের এক হতদরিদ্র কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। লাকসাম উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিনের নেতৃত্বে ধানাকাটা কার্যক্রমে অংশ নেন, কুমিল্লা (দ:) জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বী, লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাসেল, রিমন, সায়েম, জাফর, রানা, ফাহমিদ, রনি প্রমূখ।
ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দিন জানান, বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি মহোদয়, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশে কুমিল্লা জেলার লাকসাম উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দদেরকে নিয়ে স্থানীয় এক হতদরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগ সহ সামাজিক স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মকান্ডে ছাত্রলীগ এগিয়ে এসে মানবিকতায় ভূমিকা রাখছে বলে তিনি জানান।