সূত্র জানায়, আজ বৃহস্পতিবার কুমিল্লায় নতুন করে যে ৯ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ওই ৯ জনের মধ্যে জেলার দেবিদ্বারে ৬ জন, ব্রাহ্মণপাড়া ১ জন, মুরাদনগর ১ জন, দাউদকান্দি ১ জন। এ নিয়ে এ পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭৭ জন। আর মৃত্যুবরণ করেছেন তিন জন। মৃত ব্যক্তিরা দেবিদ্বার ও মেঘনা উপজেলার বাসিন্দা ছিলেন। এদিকে আক্রান্ত ৭৭ জনের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা তিতাস ১১ জন, দাউদকান্দি ৮ জন, বুড়িচং ৯ জন, চান্দিনা ৪ জন, দেবিদ্বার ১৬ জন, মেঘনা ১ জন, বরুড়ায় ৩ জন, ব্রাহ্মণপাড়া ২ জন, সদর দক্ষিণ ২ জন, চৌদ্দগ্রাম ১ জন, মনোহরগঞ্জে ৩ জন, মুরাদনগর ৭ জন ও লাকসামে ১০ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৭৭ জন । সর্বমোট করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ১৬৯৪ জন। রিপোর্ট প্রাপ্তির ১৪৯৩ জন।