
ফারুক আল শারাহ: বাহার উদ্দিন লাকসাম পৌরসভার প্যানের মেয়র ও ৪নং ওয়ার্ডের তিন তিনবারের জনপ্রিয় কাউন্সিলর। আবদুল কাদের শাহীন ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে তরুণ ও যুব সম্প্রদায়ের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্যানেল মেয়রের সাথে সমন্বয় করে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন যুবলীগ নেতা শাহীন। তাদের পারস্পরিক সহযোগিতায় ৪নং ওয়ার্ডের নাগরিকরা নিরবচ্ছিন্ন সেবা পেয়ে যাচ্ছেন। চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় জনসেবামুলক কর্মকান্ডে এ এলাকায় আশার আলো দেখিয়েছেন বাহার ও শাহীন।

যেখানেই সমস্যা সেখানেই আছেন এ দুই নেতা। রাত-দিন তারা ছুটে চলেছেন মানুষের সমস্যা সমাধানে। মধ্যরাতে সমস্যায় পতিতও কেউ এসে তাদের বাড়ির দরজায় নক করলেই মুহুর্তেই মিলছে সাড়া। হতদরিদ্র, অসহায়, কর্মহীন কিংবা মধ্যবিত্ত যেই তাদের দ্বারস্থ হচ্ছেন মানবিক সহযোগিতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাগরিক সেবার এ যেন এক ব্যতিক্রম চিত্র।

দেশে করোনার প্রভাব শুরু হলেই লাকসাম পৌরসভার প্যানের মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন ও ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীন করোনা সচেতনতায় সর্বোচ্চ তৎপর রয়েছেন। তারা মাঠে-ময়দানে দুর্বার কাজ করে যাচ্ছেন। করোনা সচেতনতায় লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পুরো এলাকায় জীবানুনাশক স্প্রে, মানবিক খাদ্য সহযোগিতা, হতদরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া, অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও বেলতলি এলাকায় লকডাউনে পড়া ৪০টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করে তারা পুরো এলাকায় বেশ প্রশংসিত হয়েছেন।

এমনও হয়েছে- গভীর রাত গরীব, অসহায় কিংবা মধ্যবিত্ত কারো পরিবারে খাদ্যের সঙ্কট দেখা দেয়ার খবর পেলে মুহুর্তেই তারা নিজের মাথায় কিংবা ঘাড়ে করে খাবার পৌঁছে দিয়েছেন। বৃষ্টিতে ভিজে ভিজে লকডাউনে পড়া ৪০টি পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার দৃশ্য সকলেরই নজর কেঁড়েছে। তাদের এমন মানবিকতা ব্যাপক সাড়া জাগিয়েছে।

প্যানের মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন ও ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীন জনসেবায় সর্বদা তৎপর। তারা মানবিকতার ডাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। কার কি সমস্যা তা শুনে মুহুর্তেই সমাধান করছেন। চলমান পরিস্থিতিতে কোন প্রতিকূলতা দেখা দিলেও তারা এমন কাজে পিছপা হবেন না বলেন জানান। তাদের মতে, আমরা ওয়ার্ডবাসীর শাসক নই, আমরা সেবক। তাদের যে কোন সমস্যায় আমরা সজাগ দৃষ্টি রাখছি।

প্যানের মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন ও ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের নির্দেশক্রমে চলমান করোনা পরিস্থিতিতে তারা সর্বদা তৎপর রয়েছেন। উদারতা ও মিষ্টভাষী আচরণ দিয়েই তারা মানুষের হৃদয় জয় করে চলেছেন। তাদের সার্বিক কর্মকান্ডে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হাসি ফুটে উঠেছে।

প্যানেল মেয়র বাহার উদ্দিন ও যুবলীগ নেতা আবদুল কাদের শাহীনকে সার্বিক কর্মকান্ডে সহযোগিতা করে আসছেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, সহ-সভাপতি রাজ্জাক, সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল, রাসেল, জাফর, শরীফ, শাহীন, হানিফ, সোহেল, সবুজ, সিরাজ, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি রাজিবুর রহমান লুহিন, কালাম, সুরুজ সুমন, জসিম, বাবলু, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন জনি, সহ-সভাপতি অপু দাশ অনিক, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, রাফি, আহাদ, নুর মোহাম্মদ, জয়, সজিব, আলমগীর হোসেন সহ আওয়ামী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের একাধিক নাগরিক জানান, প্যানের মেয়র বাহার উদ্দিন ও ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীনের আন্তরিকতায় আমরা মুগ্ধ। এমন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা পেয়ে আমরা গর্বিত। যে কোন সমস্যা তাদের দ্বারস্থ হলেই মুহুর্তেই তারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন। রাত-দিন যখনই তাদের কাছে যাচ্ছি তারা বিরক্ত না হয়ে সমস্যা সমাধান করে হাসিমুখে বিদায় দিচ্ছেন।

ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাদের শাহীন বলেন, জনপ্রতিনিধিরা হবেন জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন তেমনই একজন জনপ্রতিনিধি। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে সর্বদা তৎপর রয়েছেন। জনবান্ধব প্রতিনিধি এলাকাবাসীর যে কোন সমস্যায় সবার আগে এগিয়ে আসেন। করোনা পরিস্থিতিতে তিনি এলাকাবাসীর সমস্যা সমাধানে সার্বক্ষনিক তৎপর রয়েছেন। কারো কোন সমস্যার কথা শুনলেই মুহুর্তেই ছুটে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে ৪নং ওয়ার্ডে জনগণের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে। এতে দলের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বলে তিনি জানান।

লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন, জনপ্রতিনিধিরা জনগণের শাসক নয়, সেবক। টানা তিনটি নির্বাচনে ওয়ার্ডের মানুষ নানা প্রতিকূলতার মধ্যেও নির্বাচিত করেছেন। এটি আমার জীবনের বড় অর্জন। এ অর্জনের জন্য এলাকাবাসীর নিকট আমি আজীবন কৃতজ্ঞ। জনপ্রতিনিধিদের কাজ জনগণের দুঃখে পাশে থাকা। এ দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে আছি সবসময়। আমি চাই আমার এলাকার একটি মানুষও কষ্টে না থাকুক। তাদের যে কোন সমস্যায় আমি সেবক হিসেবে তৎপর রয়েছি। আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।