স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোট থানার প্রধান ফটকে স্বয়ংক্রিয় জীবাণুনাশক চেম্বার স্থাপন করা হয়েছে। থানা পুলিশের সদস্য ও থানায় আগত ব্যক্তিদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে ওই স্বয়ংক্রিয় জীবাণুনাশক চেম্বার উদ্বোধন করেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।
ওসি বলেন, সকলে সচেতনভাবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে থানার গেইট দিয়ে যাওয়ার সময় এ জীবাণুনাশক চেম্বারের ভেতরে প্রবেশ করে নিজেকে জীবাণুমুক্ত করতে পারবেন। পাশাপাশি তিনি সকলের প্রতি আহ্বান জানান আপনারা নিজেরা সুস্থ থাকুন, পরিবার ও দেশকে এই মরণব্যাধি ভাইরাস থেকে মুক্ত রাখুন।