নাঙ্গলকোট প্রতিনিধি:
আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট শাখার সহ-সভাপতি ও বাঙ্গড্ডা বাজারের তরুণ ব্যবসায়ী কাউছার হামিদ আর নেই। আজ বৃহস্পতিবার ভোর ৪টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৩ বছর। কাউছার হামিদ নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামের মধ্যমপাড়ার বীর মুক্তিযোদ্বা নুরুল হকের মেঝো ছেলে। আজ দুপুর ২ ঘটিকার সময় মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট শাখার সহ-সভাপতি কাউছার হামিদ এর মৃত্যুতে আমাদের আলোকিত সমাজ এর প্রেসিডেন্ট মোঃকামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী কামাল এবং আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট শাখার সভাপতি ও সংগঠনের সকল সদস্য গভীরভাবে শোক প্রকাশ করেন বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কাউছার হামিদ ভাইয়ের পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক এবং আমাদের প্রিয় কাউছার হামিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক (আমিন)।