শিরোনাম
  মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার       লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর       লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি       লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত       কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের        লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা       কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল       এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি       অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু       প্রকাশিত সংবাদের প্রতিবাদ    


 

ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামের মানবিক সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’ এর স্বেচ্ছাব্রতীরা রোজা রেখে পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলায় গিয়ে সমস্যাগ্রস্ত এক কৃষকের ধান কেটে দিয়েছেন। আজ বৃহস্পতিবার তারা ওই উপজেলার দিশাবন্দ গ্রামের এক কৃষকের ১৩২শতক জমির ধান কেটে দেন।

মনোহরগঞ্জে কৃষকের ধান কাটার সময় ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাব্রতীরা।

জানা যায়, চলতি ইরি-বোরো ধান কাটার মৌসুমে করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সঙ্কটে পড়েছেন কৃষকরা। বিষয়টি বিবেচনায় নিয়ে লাকসামের সাড়া জাগানো মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন ‘হটলাইন’ চালু করে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছেন। রোজা রেখে  ১২তম দিনের মতো আজ বৃহস্পতিবার সংগঠনের স্বেচ্ছাব্রতীরা পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে গিয়ে এক কৃষকের ১৩২ শতক জমির ধান কেটে দেন। এতে ওই কৃষকের মুখে হাসি ফুটে ওঠে।

ধান কাটা কার্যক্রমে অংশ নেন, সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সদস্য মাইনুল ইসলাম রাসেল, জোবায়ের আহমেদ, আল মামুন, হৃদয় আল হাসান, রিয়াজ হোসেন, শরীফ হোসেন, মারুফ হোসেন, মিনহাজ হোসেন, পাপ্পু, হাসিবুর রহমান সহ সংগঠনের আরো কয়েকজন স্বেচ্ছাব্রতী।

সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী বলেন, কৃষকরা এ দেশের সম্পদ। হটলাইনে হতদরিদ্র কৃষকের ফোন পেলেই আমরা গিয়ে ধান কেটে দিচ্ছি। আর্তমানবতার সেবায় আমরা আছি সর্বদা সুবিধাবঞ্চিতদের পাশে। তিনি যুব ও ছাত্র সম্প্রদায়কে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।




মনোহরগঞ্জের নাথের পেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় পরিবার

লাকসামে টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৯ শিশু-কিশোর

লাকসামে নেসলে বিডি’র গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের 

লাকসামের আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে: আজগরা ইউপি চেয়ারম্যান নজরুল

এএসপি আনিসুল করিমের কবরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাঙ্গলকোটে পুলিশের গুলিতে স্কুুল ছাত্রসহ ২ জন গুলিবিদ্ধ: এএসআই আবদুর রহিমের কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ

লাকসামে তিনজনের শরীরে করোনার উপসর্গ : আইইডিসিআর-এ নমুনা প্রেরণ

প্রবাসীদের নিয়ে নাঙ্গলকোটের ইউপি মেম্বার জুলাসের কটুক্তি: দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় 

লাকসামের মুদাফরগঞ্জ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নাঙ্গলকোটে বিএনপি অফিসে তালা দিলেন আওয়ামী লীগ নেতা: অভিযোগ বিএনপি নেতার

নাঙ্গলকোটে চাচার সেফটি ট্যাঙ্ক থেকে ভাতিজার বস্তাবন্দি লাশ উদ্ধার!

লাকসামের জনপ্রিয় গাইনী বিশেষজ্ঞ ডা. লতিফা আহমদ লতা করোনায় মারা যাওয়ার গুজব ছড়ানো হলেও শতভাগ সুস্থ

লাকসামের সেই দুই সহোদরের পরিবারের নতুন ৬ জন করোনায় আক্রান্ত : সর্বমোট আক্রান্ত ১০

স্ত্রী ও সন্তানের স্বীকৃতি পেতে ডেনমার্ক থেকে নাঙ্গলকোটে এলেন এক নারী

নাঙ্গলকোটে আট বছর বয়সী চাচাতো বোনকে মুখ চেপে ধর্ষণ করতো আপন জেঠাতো ভাই