৭ মে (বৃহস্পতিবার) ছিল নাঙ্গলকোটের তরুণ আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সাজুর প্রথম মৃত্যুবার্ষিকী। তবে আরবি মাসের হিসেবে প্রথম রমজান তিনি মারা যাওয়ায় ওইদিন নিজ গ্রামের আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি পারিবারিক আয়োজনে কোরখান খানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন অংশগ্রহণ করেন।
তরুণ আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সাজু ২০১৯ সালের ৭ মে দক্ষিণ আফ্রিকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাজ শেষে বাসার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত এক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর এক সপ্তাহের মধ্যে তার মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তরুণ আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সাজু একজন সমাজ সেবক ছিলেন। এলাকার সমস্যাগ্রস্ত মানুষকে তিনি সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করতেন। কারো কোন সমস্যার কথা শুনলে দৌঁড়ে গিয়ে পাশে দাঁড়াতেন। তিনি স্থানীয় আওয়ামী রাজনীতিতে দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। আটিয়াবাড়ি গ্রামে আওয়ামী রাজনীতিকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে তিনি নিষ্ঠার সাথে কাজ করেন।
মরহুম শাহজাহান সাজুর ছেলে ছাত্রলীগ নেতা মোঃ মানিক ভূঁইয়া বলেন, আমার বাবা জীবদ্দশায় এলাকার সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বাবার স্মৃতিকে কোনভাবেই ভূলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে যেন জান্নাতবাসী করেন এজন্য সকলে দোয়া করবেন।


