শাহ্ নুরুল আলম: করোনা প্রকোপে সমস্যাগ্রস্ত লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সহস্রাধিক পরিবারকে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল আজিজ নিজ অর্থায়নে সামাজিক দূরত্ব মেনে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন।
শুক্রবার (৮মে) ওই ওয়ার্ডের পেয়ারাপুর, জেলেপাড়া, উত্তর লাকসাম, বেলতলা সহ পুরো ওয়ার্ডের কর্মহীন, অসহায়, হত-দরিদ্র ও স্বেচ্ছায় গৃহে থাকা এক হাজার পরিবারের মাঝে এ মানবিক খাদ্য সহায়তা দেয়া হয়। এতে চাল, ডাল, আলু, তেল সহ নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী ছিল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সদস্য মাসুদ পারভেজ রনি, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, ওয়ার্ড আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কামাল হোসেন, আ’লীগ নেতা সেলিম মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ।
আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় আমরা সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের দেশে বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয়ার পর থেকে সাধারণ মানুষ স্বেচ্ছায় গৃহে বন্দী হয়ে আছে। এতে খেটে খাওয়া ওই পরিবারগুলো বেকায়দায় পড়ে। তাদের মানবিক সহয়তার অংশ হিসেবে আমার এ সামান্য প্রয়াস।