স্টাফ রিপোর্টার: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে কুমিল্লার লাকসাম পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লার হতদরিদ্র দিনমজুর ও নিম্নআয়ের সুবিধাবঞ্চিত দুইশ’ পরিবারের মাঝে আর্তমানবতার সেবায় ভালোবাসার উপহার খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন লাকসামের বন্ধুদের প্রাচীনতম সংগঠন বন্ধুমেলা। সংগঠনের বিত্তবানদের আর্থিক অনুদানের ভিত্তিতে আজ ১০ মে বিকালে ঐতিহ্যের ধারক বাহক নবাব ফয়জুন্নেছা সৃতি বিজড়িত পশ্চিমগাঁও বাগিচাবাড়ি বাংলোতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় রয়েছে- চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, সেমাই, চিনি ও লবন।
খাদ্য সামগ্রী সহায়তার প্রধান কো-অর্ডিনেটর বন্ধুমেলার ( লাকসাম) সভাপতি মোঃ ফজলে রহমান চৌধুরী ( আয়াজ) টেলিকনফারেন্স সংক্ষিপ্ত বক্তব্য বলেন- বন্ধুমেলার বন্ধুদের সৌজন্যে আমাদের ছোট্ট প্রয়াস ভালোবাসার উপহার। সমাজের সকল বিত্তবান ব্যক্তিবর্গ যার যার অবস্থান থেকে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার দরকার।
তিনি আরোও বলেন-আজকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রথমপর্ব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান থকবে বলে তিনি ঘোষণা দেন। বন্ধুমেলার লাকসাম এর কার্যনির্বাহী কমিটির অন্যতম কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান বাদলের তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন্ধুমেলা লাকসাম এর কো-অর্ডিনেটর বন্ধু প্রতীম মোঃ আমির হোসেন দুলাল ও বাগিচাপাড়ার সর্দার মোঃ আবদুল আহাদ প্রমুখ।