স্টাফ রিপোর্টার:
নাঙ্গলকোটের বটতলী প্রবাসী ফোরামের উদ্যোগে স্থানীয় ইমাম ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বটতলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইমাম ও সুবিধাবঞ্চিতদের সহস্রাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বটতলী বাজারে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল হোসেন। চাল, ডাল, আলু, তেল, লবন, সেমাই, চিনি, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। বটতলি ইউনিয়নের রেমিটেন্স যোদ্ধা, ব্যবসায়ী ও পেশাজীবীদের এমন ব্যতিক্রম উদ্যোগ পুরো ইউনিয়ন জুড়ে ব্যাপক প্রশংসিত হয়। সুবিধাবঞ্চিত মানুষ একসাথে অনেকগুলো নিত্যপণ্য পেয়ে খুবই খুশি। এজন্য তারা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

বটতলী প্রবাসী ফোরাম ও স্থানীয় বিত্তশালীদের যৌথ অর্থায়নে এ ব্যতিক্রম উদ্যোগ বাস্তবায়নে যারা এগিয়ে এসেছেন তারা হলেন, শাহ আমানত উল্লাহ রাজু (ইতালি), প্রফেসর এম ওজি রাসেল ভূঁইয়া (নিউইয়র্ক), আশরাফুল আলম (সৌদি আরব), শাহজাহান সাজু (সৌদি আরব), মোহাম্মদ হারুন সোহাগ (সিঙ্গাপুর), নাসির উদ্দিন (মালয়েশিয়া), আবু ইউসুফ (বাহরাইন), এনাম হোসেন লক্ষীপুরী (সৌদি আরব), সিরাজুল আলম লিটন (প্রবাসী), জয়নাল আবেদীন (প্রবাসী), এজিএম রহমান গোলাফ (প্রবাসী), মিজানুর রহমান ভুঁইয়া (সৌদি আরব), ইউসুফ সোহেল (বাহরাইন), নজরুল ইসলাম খান (আয়ারল্যান্ড), উপজেলা যুবলীগের সহ সভাপতি আবুল খায়ের বিএসসি, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি ওমর ফারুক মামুন, তরুণ চিকিৎসক ডা. আবদুল মমিন মজুমদার সহ স্থানীয় অনেক ব্যবসায়ী ও প্রত্যেক গ্ৰামের অসংখ্য রেমিটেন্স যোদ্ধা।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বটতলী ইউপি চেয়ারম্যান এম.কে.এম সিরাজুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন মেম্বার, সাবেক ইউপি মেম্বার আব্দুল জলিলস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার বিএসসি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল খায়ের বিএসসি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার শরীফ বেলাল হোসেন ও ইউপি মেম্বার মামুনুর রশিদ।