লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের দুই প্রাণ প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর বাহার উদ্দিন বাহার ও ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহিনের যৌথ উদ্যোগে সুষম বন্টনের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে স্থানীয় সমস্যাগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটেছে।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অতুল চন্দ্র দাশ, ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি চান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিল্লাল হোসেন, শ্রমিক লীগ সাধারষ সম্পাদক জামাল হোসেন, আ’লীগ নেতা জয়দেব সাহা, বাচ্চু মিয়া, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রাজ্জাক, সাগর সিং, মাসুদ,সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, রাসেল, জাফর, সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম, সোহেল, প্রচার সম্পাদক শাহীন, যুবলীগ নেতা হানিফ, হালীম, জয়নাল, আমির, আলমগীর, স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি রাজিবুর রহমান লুহিন, সেচ্ছাসেবক লীগ নেতা কালাম, সাংগঠনিক সম্পাদক সরুজ, সুমন, মনির, ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন জনি, সিনিয়র সহ-সভাপতি অপু দাস অনিক, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সহ-সভাপতি রাফি, আহাদ প্রমুখ।

ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীন জানান, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র আবুল খায়ের এর নির্দেশনা মোতাবেক প্যানেল মেয়র বাহার উদ্দিনের নেতৃত্বে আমরা এলাকার সমস্যাগ্রস্ত মানুষের পাশে আছি সবসময়।
প্যানেল মেয়র বাহার উদ্দিন বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী সমস্যাগ্রস্ত মানুষের কথা বিবেচনায় নিয়ে উপহার পাঠিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র আবুল খায়ের এর নির্দেশনা মোতাবেক আমরা এলাকার সমস্যাগ্রস্ত মানুষের মধ্যে সুষম বন্টনের মাধ্যমে এসব উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, ৪নং ওয়ার্ড আমার আপন ঠিকানা। এখানকার মানুষদের আমি মনেপ্রানে ভালোবাসি। তাদের পাশে ছিল, আছি, ভবিষ্যতেও থাকবো- ইনশাআল্লাহ।