স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটের উরুকচাইল গ্রামের গরীব, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন রোটারিয়ান আবদুর রহিম জুয়েল। তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই এলাকার সমস্যাগ্রস্ত পরিবার সমূহের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে গ্রামীন জনপদের গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলার উরুকচাইল গ্রামের সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান রোটারী ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ইয়ুথ পাওয়ার সোসাইটির মূল উদ্যোক্তা রোটারিয়ান আবদুর রহিম জুয়েল। তিনি নিজ গ্রামে গিয়ে সমস্যাগ্রস্ত মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ৫ কেজি, তেল ১ লিটার, আলু ১ কেজি ও ডাল ১ কেজি। তার এমন মানবিকতায় এলাকার গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মুখে হাসি ফোটে ওঠে।
রোটারিয়ান আবদুর রহিম জুয়েল বলেন, করোনা পরিস্থিতিতে সমাজের সমস্যাগ্রস্ত মানুষের দুর্দিন যাচ্ছে। মানবিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর এখন উৎকৃষ্ট সময়। নিজ গ্রামের সমস্যাগ্রস্ত মানুষদের পাশে ব্যক্তিগত উদ্যোগে কিছু সহযোগিতা নিয়ে দাঁড়াতে পেরে ভালো লাগেছ। খুব সহসা ইয়ুথ পাওয়ার সোসাইটির উদ্যোগে ব্যাপক আকারে এলাকার মানুষকে সহযোগিতার পরিকল্পনা রয়েছে। সবসময় যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি এজন্য সকলের দোয়া চাই।